বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট পৌরসভা কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে আব্দুল করিম সভাপতি ও শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ৫টায় অনুষ্ঠিত নির্বাচন শেষে রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।
ত্রি-বার্ষিক নির্বাচনের ঘোষিত ফলাফলে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হয়েছেন আব্দুল করিম। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাছিমা পারভীন, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আছাদুল ইসলাম, ক্যাশিয়ার পদে নির্বাচিত হয়েছেন সাহিদ হোসেন ও সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন লাইলী বেগম। ভোটে পৌরসভার ৪৫ জন কর্মচারী তাদের ভোট প্রদান করেন।