বদলগাছীতে ব্রীজের নিচে থেকে উদ্ধার হল ৮৪ পাকেট মাংস জব্দ

বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ব্রীজের নিচে থেকে ৮৪ পাকেট মাংস উদ্ধার করেছে পুলিশ। জানা যায় উপজেলার বদলগাছী -ভান্ডারপুর সড়কের আধাইপুর ইউপির জিয়া সিমুলিয়া ব্রীজের নিচে স্থানীয়রা প্যাকেট করা অবস্থায় মাংস দেখতে পায়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে ৮৪টি পিপি পাকেট করা অবস্থায় মাংস উদ্ধার করে।
স্থানীয় লোকজন বলেন রহস্যজনক মাংসগুলো দেখে এলাকার মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। বদলগাছী থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে আমি ঘটনার স্থলে এসে পিপি পাকেট করা অবস্থায় মাংস উদ্ধার করি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এগুলো গরুর মাংস হতে পারে। তবে আরো তদন্ত করলে এর সঠিক তথ্য বেরিয়ে আসবে।


প্রকাশিত: মে ৯, ২০২৫ | সময়: ৪:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ