সর্বশেষ সংবাদ :

বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পৌরসভা ফুটবল একাদশ

নুরুজ্জামান ,বাঘা :
রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব উপলে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫ এর ফাইনাল খেলায় মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে সক্ষম না হওয়ায় টাইবেকারের মাধ্যমে খেলা সম্পন্ন করা হয়। এতে ৪-২ গোলে জয়লাভ করে বাঘা পৌরসভা ফুটবল একাদশ। রানারআপ হয়েছেন মনিগ্রাম ফুটবল দল।

বুধবার (৫-নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। দল দুটির একটিতে নের্তৃত্বে ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ও বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তার। অপরটিতে মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার চ্যাম্পিয়ন-রানার আপ দলসহ ম্যান অব দ্যা ম্যাচ ও পরিচালক এবং ক্রীড়া ধারাভাষ্যকারদের হাতে পুরস্কার তুলে দেন। কাপসহ প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলকে নগদ ৩০,০০০/=(ত্রিশ) হাজার ও রানারআপ দলকে ২০০০০/=(বিশ) হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় মঞ্চ উপস্থিত ছিলেন- বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভুমি)সাবিহা সুলতানা ডলি, চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রাহাতুল করিম,সহকারি কমিশনার ও এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সেহেরিন তাবাসসুম, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, উপজেলার বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন,বাঘা পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,সোনালী ব্যাংক বাঘা শাখার পিও মতিউর রহমান, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, কৃষক দলের সদস্য সচিব জাহেদুল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সালে আহমেদ সালাম,বর্তমান সদস্য সচিব শফিকুল ইসলাম শফি,স্বেচ্ছাসেবক দলের শহিদুল ইসলাম, যুবদল নেতা রবিউল ইসলাম। এছাড়াও নির্বাহী অফিসারের সহোদর বড় বোন নাহিদা মল্লিক, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক সাবেক ফুটবলার আব্দুল লতিফ মিঞা,হামিদুল হক,আব্দুস সামাদ, আফাজ উদ্দীন, সাজেদুল ইসলাম প্রমুখ ।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন-আবু হাসান মিলন, সুজন মাহমুদ ও ফজল মাহমুদ। ধারা বিবরণীতে ছিলেন- বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিঞা ও শ্রী বি.কে.রায় ওরুপে বিপ্লব। খেলার মাঠে শুরু থেকেই উপজেলার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী সার্বিক তত্বাবধানে রাজনৈতিক,সামাজিক সংগঠন ও প্রশাসনের ব্যক্তিবর্গ সহ অগনিত দর্শক খেলার মাঠে স্থানীয়-বহিরাগত খেলোয়াড়দের কৌশলী ক্রীড়া নৈপুন্য উপভোগ করন।

কলেজ শিক্ষার্থী শান্ত মিঞা জানান,মাঠজুড়ে বিভিন্ন শ্রেণী পেশার ক্রীড়ামোদিসহ তরুণদের উচ্ছাস ও দর্শকদের প্রাণচাঞ্চল্যে উৎসবমুখর পরিবেশ আনন্দ যুগিয়েছে খেলোয়াড়দের। উক্ত খেলায় ম্যান-অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বাঘা পৌরসভা ফুটবল দলের ইমন ও সবোর্চ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন খোকন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অব্ষয় থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: November 5, 2025 | সময়: 9:28 pm | Daily Sunshine