৬ষ্ট মৃত্যু বার্ষিকীর দোয়া মাহফিল ব্যারিস্টার আমিনুল হক ছিলেন সকল মানুষের অমূল্য সম্পদ

স্টাফ রিপোর্টার: ব্যারিস্টার আমিনুল হক কোন ব্যক্তি বিশেষের নয়, গোদাগাড়ী -তানোরের সকল মানুষের অমূল্য সম্পদ। ব্যারিস্টার আমিনুল হক ছিলেন অসহায় মানুষের সহায়। তিনি আন্তরিক ভাবে চেষ্টা করেছেন গোদাগাড়ী -তানোরের সার্বিক উন্নয়ন করার।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গোদাগাড়ী পৌর সদরের ডাইংপাড়া মোড়ে ব্যারিস্টার আমিনুল হকের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। অধ্যাপক বিশ্বনাথ সরকার মরহুম আমিনুল হকের রুহের মাগফিরাত কামনা করেন।
গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি জিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য এবং গোদাগাড়ী উপজেলা বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি এ্যাড. সুলতানুল ইসলাম তারেক।
তিনি তার বক্তব্যে বলেন, মরহুম ব্যারিস্টার আমিনুল হক ছিলেন আমাদের আত্মার আত্মীয়। তাঁর রাজনৈতিক চিন্তা ধারা এবং দর্শনকে কোন একটি মহল কুক্ষিগত করার চেষ্টা করছেন। তিনি ছিলেন উদার মনের। সকলকে ভালোবাসতেন। তিনি তাঁর শত্রুর জন্যও কাজ করেছেন। তিনি এই অঞ্চলের অনেক উন্নয়ন করেছে। তাঁর অনেক গুণাবলি ছিলো যা বলে শেষ করা যাবে না, তিনি শুধু একজন নেতা নয়, ব্যক্তি নয় তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান।
তিনি আহ্বাবান জানান ব্যক্তি স্বার্থ নয় বরং আগামী নির্বাচনে এই আসনে জয়লাভ করার জন্য সকলের ইস্পাত কঠিন ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন।
দোয়া মাহফিলে আরো বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।
তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, ব্যারিস্টার আমিনুল হকের আমার নিকট আত্মীয় (মামা)। তাঁর লফর্মে আমি ১০ বছর আইন পেশার কাজ করেছি। এই মহানুভব ব্যক্তিটিকে মিলন সকলে বিতর্কের উর্ধ্বে রাখার আহ্বান জানান।
দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম বাবু, তানোর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র একরাম মোল্লাসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দোয়া মাহফিলের আগে আমিনুল হকের কবর জিয়ারত করা হয়।


প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর