সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় যাবত-জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় সেলিম (৫৫) নামের যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃত সেলিম উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রামের আবুল হাসেমের ছেলে। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত্রীতে গোপন সংবাদের ভিত্তিতে সেলিম বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানায়, পুঠিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁর যাবত জীবন সাজা হয়। এর পর থেকে সে পালাতক ছিল। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত্রীতে গোপন সংবাদের ভিত্তিতে সেলিম বাড়িতে অবস্থান করার কথা আমরা জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এছাড়াও তিনি বলেন, বুধবার সকালে আটক সেলিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


প্রকাশিত: April 17, 2025 | সময়: 5:02 am | সুমন শেখ

আরও খবর