সর্বশেষ সংবাদ :

লালপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আজিমনগর-আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাঝামঝি বাওড়া রেল ব্রিজ এলাকায় ঈশ্বরদী-চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঈশ্বরদী থেকে ভিন্ন একটি রেল ইঞ্জিন গিয়ে ঘটনাস্থল থেকে ট্রেনের বগিগুলো নিয়ে গন্তব্যে ছেড়ে যায়। শনিবার দুপুর ২-৩০ মিনিটের দিকে দিকে লাইনচ্যুত রেলইঞ্জিনটি উদ্ধার করা হয়। তবে ডাবল লাইন হওয়ায় বিকল্প পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
এদিকে দুর্ঘটনা স্থল থেকে প্রায় এক কিলো মিটার দুরে একই লাইনে রেলে ফাটল দেখা যায়। সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন বিষয়টি রেলের কর্মীদের জানান। খবর পেয়ে রেললাইন মেরামতকর্মীরা লাইনটি মেরামতের কাজ শেষ করে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ইঞ্জিনের একটি চাকা ভেঙ্গে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। রাতেই ভিন্ন একটি রেলইঞ্জিন দিয়ে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়।


প্রকাশিত: April 13, 2025 | সময়: 4:45 am | সুমন শেখ

আরও খবর