সর্বশেষ সংবাদ :

নানা আয়োজনে হলো প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের বার্ষিক সমাবর্তন

স্টাফ রিপোর্টার: জমকালো আয়োজনে শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল মিলানায়নে এ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত এক দশক ধরে প্রতিষ্ঠানটি দক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এবারো এ সমাবর্তনের আয়োজন করা হয়। সমাবর্তনে নতুন শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে সনদপত্র প্রদান করা হয়। এবার সমাবর্তনে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নয়।
সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্যামব্রিজ ইউনিভারসিটির প্রেস অ্যান্ড পাবলিকেশন কান্টি লিড-এর সারোয়াত রেজা ও রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার (বাংলাদেশ ও নেপাল) আব্দুল আল মামুন লিটন। সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা, ক্যামব্রিজ ইউনিভারসিটির রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার নাকিব হায়দার ও বদরুদ্দোজা, রাবির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল ইশতিয়াক মিলন পল। পিয়ারসন-এডেক্সেল চেকপয়েন্ট পরীক্ষায় কান্ট্রি হায়েস্ট ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার এবং সর্বোচ্চ ‘প্রিন্সিপ্যাল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ক্যামব্রিজ ও পিয়ারসন-এডেক্সেল চেকপয়েন্ট পরীক্ষায় কান্ট্রি হায়েস্ট ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। শুধু একাডেমিক সাফল্য নয়, বরং সহশিক্ষা কার্যক্রম, উপস্থিতি, স্কাউটিং এবং সার্বিক মেধা ও নেতৃত্বগুণে এগিয়ে থাকা শিক্ষার্থীদেরও সনদ ও পুরস্কার প্রদান করা হয়। নৃত্য, সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শেষ হয়।


প্রকাশিত: জুন ২৮, ২০২৬ | সময়: ৪:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ