বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে জমিজমা সংক্রান্তে পূর্ব শত্রুতার জের ধরে এক দম্পতিকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা দিয়ে জেলের ভাত খাওয়ানো সহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে তারই নিকট আত্মীয় সারকুল ইসলাম, তার স্ত্রী সৈয়দা আলেয়া ফৈরদৌস সহ ৫জনের বিরুদ্ধে।
এ ব্যাপারে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় স্বামী-সন্তানের নিরাপত্তার কথা ভেবে আক্কেলপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আক্কেলপুর পৌর শহরের নিচা বাজার এলাকার সৈয়দা ইসরাক নাওসাবা নামে ভুক্তভোগী নারী।
তার থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, আক্কেলপুর পৌর এলাকার টিএনটি পাড়ার তার নিকট আত্মীয় জনৈক সারকুল ইসলাম (৬৩), তার স্ত্রী সৈয়দা আলেয়া ফৈরদৌস (৬০), স্ত্রীর ভাইয়ের ছেলে তৌফিকুল ইসলাম প্রীতম (৩৫) সহ ৫জন বিভিন্ন ভাবে তাদের মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। গত ৩-৪ বছর থেকে জমিজমা সংক্রান্তে বিরোধের কারণে তারা ভুক্তভোগী সৈয়দা ইসরাক নাওসাবা ও তার স্বামীকে প্রানে মেরে ফেলার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করার এক পর্যায়ে গত ৪ এপ্রিল বিকালে তৌফিকুল ইসলাম প্রীতম তার মোবাইল ফোন (যার নং-০১৭৫৬- ৯৭২৭৩৯) থেকে তার স্বামীর ব্যবহৃত মোবাইল ফোনে (যার নম্বর ০১৯৩৮-১৭৮৮৪০) কল করে তাকে ও তার স্বামীকে বিভিন্ন ধরনের গালিগালাজ করে এবং তার মালিকানাধীন সম্পতির ভাগ না দিলে তারা অন্যায় ভাবে জমি দখল করে নিবে মর্মে ভয়ভীতি দেখানো হয়।
এ ফোনের বিষয়ে তাদের অভিযোগ করলে তারা উল্টো মিথ্যা মামলা করে জেলের ভাত খাওয়ানোর ভয়ভীতি প্রদর্শন করেন। এমনি অবস্থায় ওই নারী (সৈয়দা ইসরাক নাওসাবা) তার স্বামী ও সন্তানের বড় ধরনের ক্ষতির আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে তিনি স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিকে অবহিত করার পাশাপাশি থানায় অভিযোগ করেছেন। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে, অভিযোগের সত্যতার প্রমাণ পেরে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’