মোহনপুরে অসুস্থ বিএনপি নেতার পাশে আবু সাঈদ চাঁদ

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন (ইউপি) বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। বিএনপির প্রবীণ এ নেতার অসুস্থতার খবরে তাকে দেখতে বাড়িতে ছুটে যান জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। রবিবার মাহে রমজানের ইফতার পূর্বে ইসমাইল হোসেনের বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজখবর ও পরিবারের সাথে কথা বলেন নেতারা। পরে ইউনিয়নের মতিহার গ্রামের বিএনপি নেতাকর্মীদের সাথে ইফতার নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদ্দাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের আব্বায়ক মোজাম্মেল হক, জানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাকিবুল হাসান লিটনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।


প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫ | সময়: ৩:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ