সর্বশেষ সংবাদ :

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করলেন বিশিষ্ট বিশিষ্ট লেখক, গবেষক মহিউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন ও শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশিষ্ট লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) রাজশাহী নগরীর চৌদ্দপাই এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মহিউদ্দিন আহমদ বলেন, “তারুণ্যই শক্তি। এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবনের সর্বোচ্চ সাফল্যে পৌঁছানো সম্ভব।” তিনি শিক্ষার্থীদের সময়ের যথাযথ মূল্যায়ন, সুপরিকল্পিত লক্ষ্য নির্ধারণ এবং অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সঠিক সময়ে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের মধ্য দিয়েই ব্যক্তি ও জাতির উন্নয়ন সম্ভব। তরুণ প্রজন্মকে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় অংশগ্রহণকারী শিক্ষক-কর্মকর্তারা অতিথির বক্তব্যকে অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রকাশিত: February 19, 2026 | সময়: 3:43 am | সুমন শেখ

আরও খবর