গোদাগাড়ীতে কেনাবেচার সময় ভিজিএফের চাল জব্দ

স্টাফ রিপোর্টার: রাজশাহী গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্যের চাল বেচাকেনার সময় জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এছাড়াও ভিজিএফ কার্ড বিক্রয়ের সাথে জড়িত ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য সুলাইমান ইসলাম ও ৩ নং ওয়ার্ড সদস্য শাহিন আলম পালিয়ে গেছে বলে জানা গেছে। এদের সাথে জড়িত রয়েছেন সংরক্ষণ মহিলা ইউপি সদস্য সালেহা বেগম ও নাসরিন খাতুন।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে হতদরিদ্রের জন্য বিশেষ বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও ওই ইউনিয়নের কয়েকজন সদস্য কার্ড বিতরণ না করে রেখে দেয়। এসব চাল ইউনিয়ন পরিষদ হতে ক্রয় করে একজন একটি দোকান ঘরে রাখে।
বৃহস্পতিবার বিকেলে ওই চাল তিনটি ভ্যানে নিয়ে যাওয়ার সময় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ ও এসিল্যান্ড শামসুল ইসলাম ঘটনাস্থল পৌঁছে ৩ ভ্যান চাল ও ৮৪ টি ফাঁকা বস্তা জব্দ করে। ইউএনও ও এসিল্যান্ডের ইউস্থিতি টের পেয়ে ইউপি সদস্য শাহিন ও সুলাইমান পালিয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন জগপুরের শাহিন মেম্বার দুষ্ট প্রকৃতির সে নানা অপকর্মের সাথে জড়িত। এর আগে সে এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে বাচ্চাও আছে যা এলাকায় সবাই জানে। এছাড়াও আদিবাসীদের ওয়ারিশন জালিয়াতি করে জমি বিক্রি বিক্রির চেষ্টা অভিযোগ আছে এই নিয়ে দুদক হতে তদন্তও হয়েছে। এলাকাবাসী আরো জানান গোগ্রাম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলাম ইসলামের সহযোগিতায় এসব বেচাকেনা হয়েছে।
এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ বলেন, চাল উদ্ধারের বিষয় টি সঠিক। তবে কি পরিমাণ জব্দ করা হয়েছে তা এখনি বলতে পারছিনা। চাল ক্রয়ের সাথে জড়িত দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের ঠিকানা জেনে পরে দেওয়া হবে। পরে এই বিষয়ে আরো জানাতে পারবো বলে জানান।


প্রকাশিত: মার্চ ২১, ২০২৫ | সময়: ৩:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর