, , ।
স্টাফ রিপোর্টার, পু্িঠয়া: রাজশাহীর পুঠিয়ায় বইমেলা পরিদর্শন করলেন রাজশাহী জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আক্তার জামিল। তিনি গত সোমবার বিকালে পুঠিয়া উপজেলা সদরের পরেশ নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী বইমেলা ও লেকজ সংস্কৃতিক উৎসবে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুর হোসেন নির্ঝর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব শাফিন আক্তার, বইমেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবের অন্যতম সংগঠক মফিজুল ইসলাম ডলার।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুঠিয়ার অন্যতম সদস্য রিকো মন্ডল ও অন্যান্য সদস্যরা। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। গত রবিবার থেকে শুরু হয়ে বইমেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসব শেষ হয় মঙ্গলবার। বইমেলা ও লোকজ সাংস্কৃতিক উৎসবের অনুষ্ঠানের মধ্যে ছিলো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লাঠি খেলা, নাটক, লালন সংগীত, লোক সংগীত, গম্ভীরা ও সংগীতা অনুষ্ঠান। মঙ্গলবার বইমেলা ও লেকজ সংস্কৃতিক উৎসবের শেষ দিনে পুরস্কার বিতরণী ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।