, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে সরকারের দেয়া স্পেশাল ভিজিএফের তালিকা যাচাই-বাছাই শুরু করেছেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর প্রশাসকের দাযিত্বে থাকা গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। সোমবার তিনি রহনপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত ডাকবাংলোপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই-বাছাই করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন সহকারী প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, রহনপুর পৌরসভার তালিকা প্রনয়নকারী জাকিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহবায়ক রাশেল আলীসহ অন্যরা।
উপস্থিত সাংবাদিকদের ইউএনও নিশাত আনজুম অনন্যা জানান, তালিকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সোমবার থেকে বুধবার পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই-বাছাই করা হবে।
যাচাই-বাছাই শেষে তালিকা চুড়ান্ত করে ঈদের আগেই ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রহনপুর পৌরসভায় ৪৬২১টি স্পেশাল ভিজিএফের কার্ড বিতরণ করা হয়।