সর্বশেষ সংবাদ :

রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার :রহনপুর থেকে ছেড়ে গেছে ৩টি যাত্রীবাহী ট্রেন

গোমস্তাপুর প্রতিনিধি:

সারাদেশে রেলওয়ের রানিং স্টাফদের চলমান কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ৩টি যাত্রীবাহী ট্রেন ছেড়ে গেছে। তবে ইঞ্জিন সংকটের কারণে সিরাজগঞ্জগামী ভারতীয় মালবাহী ট্রেনটি ছেড়ে যায়নি। বুধবার রহনপুর স্টেশন মাষ্টার মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রানিং স্টাফদের কর্মবিরতির কারণে আটকা পড়া খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে ছেড়ে গেছে। এছাড়া,রহনপুর -চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী লােকাল ও রহনপুর -রাজশাহী – ঈশ্বরদী কমিউটার ট্রেনটিও যথাসময়ে ছেড়ে গেছে।এদিকে, সারাদেশে ট্রেন চলাচল পুনরায় চালু হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছে।

সানশাইন/নাহিদ/শামি


প্রকাশিত: January 29, 2025 | সময়: 9:04 pm | Daily Sunshine