সর্বশেষ সংবাদ :

দাবি আদায়ে এবার অনড় কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের স্বৈরাচারী মনোভাব ও আওয়ামী ফ্যাসিস্টদের পূর্নবাসনের অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে ২২ দফা দাবি আদায়ে অনড় কর্মসূচি করেছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা তাদের  এ অনড় কর্মসূচি  পালন করেন।

এসময় ক্লাস রুম ও আবাসিক হল সংকট নিরসনে বাজেট আনতে ব্যর্থ হওয়া, শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মিথ্যা মামলা দেয়া, সন্ত্রাসী ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার প্রতিবাদ জানানো হয়।

এসব বিষয় সমাধানসহ আগে ঘোষণা করা ২২ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা এসময় বলেন, ববি প্রশাসনের স্বৈরাচারী মনোভাবের কারণে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এছাড়া আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। অন্যদিকে সন্ত্রাসী ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার না করে উল্টো আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দিয়েছে ববি প্রশাসন। এতে ভূক্তভোগী শিক্ষার্থীদের ভবিষ্যত জীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ সব দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। অন্যথায় ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যদিয়ে শিক্ষার্থীরা দাবি আদায় করবে বলে হুশিয়ারী দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকল্পে তারা আন্তরিক জগতে পারিনি। শিক্ষার্থীরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, তারা লেখা পড়ার জন্য সুন্দর একটা পরিবেশ চাই, বিভিন্ন সংকট থেকে তারা মুক্তি চাই কিন্তু বর্তমান যিনি উপাচার্য আছেন তাকে এবিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখছি না।  পক্ষান্তরে তিনি স্বেরাচারদের আশ্রয় দিচ্ছেন, শিক্ষার্থীদের নামে থানায় অভিযোগ দিয়েছেন।

আন্দোলনরত আরেক শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, উপাচার্যের যে  আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অপচেষ্টা, শিক্ষার্থীদের নামে যে বেআইনি ভাবে মামলা দেওয়া হলো সেটা তাকে তুলে নিতে হবে। আর পড়াশোনার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে  সুন্দর একটা পরিবেশ চাই, বিভিন্ন সংকট থেকে  মুক্তি চাই আমরা।

এবিষয়ে উপ-উপাচার্য বলেন, আমরা এবিষয়ে কাজ করে যাচ্ছি। কিভাবে এসকল সমস্যা  সমধান করা যায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তবে এবিষয়ে উপাচার্য ড. শুচিতা শরমিন এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

সানশাইন/তপু/শামি


প্রকাশিত: February 18, 2025 | সময়: 11:09 pm | Daily Sunshine

আরও খবর