সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে টিসিবির পণ্য বিক্রি

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঈদুল আজহার উপলক্ষে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়। উপজেলা প্রশাসন টেগ অফিসারের উপস্থিতিতে ভ্রাম্যমাণ ট্রাকে করে উপজেলার ৫’টি পয়েন্টে ডিলারদের মাধ্যমে বিক্রয় করা হয়।
পাঁচবিবি পৌর শহরের গোহাটি, পাঁচবিবি ডিগ্রী কলেজ গেট দানেজপুর, স্টেশনের পূর্ব পাশে, কোতোয়ালী বাগ ৩’মাথা মোড় ও বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট এলাকায় সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করা হয়। ৪৮০ টাকায় পণ্যগুলোর মধ্যে আছে ভোজ্য তেল-২ লিটার (রাইস ব্যান্ড), মসুর ডাল-২ কেজি ও চিনি-১ কেজি। আসন্ন ঈদুল আজহায় সকল শ্রেণি পেশার মানুষ আনন্দের সাথে কাটাতে পারে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।
ঈদ উপলক্ষে টিসিবির পণ্যগুলো সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি বিক্রয় কেন্দ্রে একজন টেগ অফিসার নিয়োগ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাপশিয়া তাসরিন।


প্রকাশিত: May 17, 2026 | সময়: 4:53 am | সুমন শেখ