, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাণীনগরে রবি ২০২৪-২৫ মৌসুমে চার ফসল বিশিষ্ট শস্য বিন্যাস উন্নয়ন গবেষণা বিষয়ক মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই গবেষণা কার্যক্রমে জোড়া সারি আলু, জোড়া সারি ভুট্টা, রোপা আউশ ও রোপা আমন অন্তর্ভুক্ত রয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর-এর পরিচালক (গবেষণা) ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্রি-এর চিফ সায়েন্টিফিক অফিসার ডাঃ মোহাম্মদ ইব্রাহিম। সভায় সভাপতিত্ব করেন ব্রি-এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ, আঞ্চলিক কার্যালয়, রাজশাহী। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা উপস্থিত থেকে আধুনিক শস্য বিন্যাস পদ্ধতির সুফল ও চাষাবাদ কৌশল সম্পর্কে মতবিনিময় করেন। বিশেষজ্ঞরা এই চার ফসলভিত্তিক শস্য বিন্যাসের কার্যকারিতা নিয়ে আলোচনা করেন এবং কৃষকদের উৎসাহিত করেন। কৃষি বিশেষজ্ঞদের মতে, এই উন্নত শস্য বিন্যাস পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে কৃষকরা উচ্চ ফলন, মাটির উর্বরতা বৃদ্ধি এবং অধিক লাভবান হওয়ার সুযোগ পাবেন। কৃষকদের নতুন প্রযুক্তি ও গবেষণা ভিত্তিক চাষাবাদের দিকে আগ্রহী করতে এই ধরনের মাঠ দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত দেন বক্তারা। স্থানীয় কৃষকরা এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং তারা নতুন পদ্ধতি গ্রহণে আগ্রহ প্রকাশ করেন।