নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নওগাঁ: ‘এক ভুবন এক ভাষা, চাই সার্বজনীন ইশারা ভাষা’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে নওগাঁ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এসময় অন্যদের মধ্যে সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা, রানী এনজিওর প্রধান নির্বাহী ফজলুল হক খান, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন বক্তব্য রাখেন।
এসময় সমাজ সেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫ | সময়: ৭:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর