সর্বশেষ সংবাদ :

লালপুরে পাওয়ার ট্রলি চাপায় একজনের মৃত্যু

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে কাঠ বোঝাই পাওয়ার ট্রলির নিচে চাপা পড়ে ট্রলি চালক খোকন (২৫) এর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আব্দুলপুর – লালপুর সড়কের সাঁইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন বাগাতিপাড়ার নিজাম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, খোকন পাওয়ার ট্রলিতে ইটভাটার জ¦ালানী কাঠ বোঝাই করে লালপুরের দিকে আসছিলেন। পথিমধ্যে সাঁইপাড়া নামক স্থানে পাওয়া ট্রলির বেল্ট ছিঁড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় খোকন তার নিচে চাপা পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা তাকে উদ্ধর কলে লালপুর হাসপাতালে নিয়ে গেলা কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। লালপুর থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


প্রকাশিত: January 21, 2026 | সময়: 5:25 am | সুমন শেখ

আরও খবর