সর্বশেষ সংবাদ :

প্রথম সভায় কড়া বার্তা সাংসদ আবু সাইদ চাঁদের: দলের নাম ভাঙ্গিয়ে বিশৃঙ্খলা করলে বরদাস্ত করা হবে না

মিজানুর রহমান, চারঘাট: শপথ গ্রহন শেষে প্রথম সভায় নেতার্কীদের উদ্দ্যেশে কড়া বার্তা দিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন, কেউ দলের নাম ভাঙ্গিয়ে কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে বরদাস্ত করা হবে না। বুধবার সন্ধ্যার আগেই সাংসদের নিজ বাস ভবনে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বার্তা দেন।
চাঁদ বলেন, আমি চাই চারঘাট-বাঘাকে শান্তির উপজেলা গড়তে। তাই দলের নাম ভাঙ্গিয়ে যারা অন্যায় করবে তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। মাদক প্রবন এলাকা চিহ্নিত করে কঠোর হাতে দমন করা হবে মাদক। সন্ত্রাসী, চাঁদাবাজদের ঠাঁই হবে না বিএনপিতে। তাই সব ধরনের খারাপ চিন্তা চেতনা বাদ দিয়ে জনগণের মঙ্গল হয় এমন কাজ করার জন্য সকলকে কাজ করতে হবে।
সাধারণ মানুষের সঙ্গে সেতু বন্ধন তৈরী করে তাদের অসুবিধাগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ রানা, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন মুকুট, পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক নজমুল হক, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, যুগ্ম-সম্পাদক আব্দুস সালেক আদিল সহ ৬টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।


প্রকাশিত: February 19, 2026 | সময়: 3:46 am | সুমন শেখ

আরও খবর