বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বরে মাছের পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজনে মোটরসাইকেল আরোহী গুরুত্ব আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর তৈল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
পবা (শিবপুরহাট) হাইওয়ে থানা অফির্সার ইনচার্জ মোজ্জামেল এতথ্য নিশ্চিত করেছেন। গুরুত্বর আহতরা হলেন, বানেশ্বর খুটিপাড়া এলাকার নরুলের ছেলে শাহাদত হোসেন শাধু (২৪) অপর জন হলেন, নামাগ্রামের শাহাজাহানের ছেলে পাপ্পু (২৩)। স্থানীয়রা গুরুত¦র আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে আহতরা ইয়ামা কোম্পানীর ফ্রেজার ১৫০সিসি (বান্দরবন ল ১১-০৫৮৯) মোটরসাইকেল নিয়ে বানেশ্বর ট্রাফিক মোড়ের দিকে থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিল আসছিল। বানেশ্বর তৈল পাম্পের কাছে পোছালে অপরাদিক থেকে মাছবাহী একটি মিনি পিআপ (রাজ মেট্রো ন ১১-০৪৫৯) এর সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুজন সড়কের উপর পড়ে গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে পবা (শিবপুরহাট) হাইওয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে গাড়ি উদ্ধার করে থানায় নেন।