সর্বশেষ সংবাদ :

শুধুমাত্র জিয়া দম্পতির সন্তান হাওয়ায় কোককে হত্যা করেছে- ফ্যাসিবাদীরা

লিয়াকত আলী বাবলু,  মহাদেবপুর :

রাজনীতি অথবা কোন প্রকার দুর্নীতির সাথে জড়িত না থাকার পরেও আরাফাত রহমান কোককে ছাড় দেয়নি ফ্যাসিবাদী হাসিনা সরকার, শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ মাতা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হওয়ার কারণে পরিকল্পিতভাবে তারা কোককে হত্যা করেছে।

 

১২ আগস্ট বুধবার দিবাগত সন্ধ্যা রাতে মহাদেবপুর উপজেলা কৃষকদলের কার্যালয়ে আরাফাত রহমান কোক’র ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা উল্লেখিত কথাগুলি বলেন। ৪৮ নওগাঁ ৩ – (মহাদেবপুর- বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা এর পরামর্শে মহাদেবপুর উপজেলা কৃষক দল জিয়া পরিবারের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোক’র ৫৭ তম জন্মবার্ষিকী পালনের আয়োজন করে।

 

উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ রাজু’র সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্র নেতা ও মহাদেবপুর কৃষক দলের নেতা ইমরুল কায়েস সাজু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে ৯০ দশকের ছাত্রনেতা ও জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাফফর রহমান ,কৃষকদলের সাধারণ সম্পাদক এবং এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি, স্বেচ্ছাসেবক দলের নেতা এফ আই সবুজ , ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ ,কৃষকদল নেতা আবুল বাশার প্রমূখ বক্তব্য রাখেন।

 

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম হান্নান, মহিলা দল সভানেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম, সাধারণ সম্পাদক শিউলি আক্তার, রওশন জাহান, ৯০ এর স্বৈরাচার হটাও আন্দোলনের ছাত্রনেতা ও বিশিষ্ট সাংবাদিক লিয়াকত আলী বাবলু সহ ১০ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ,মহিলা দল ,শ্রমিক দল সহ বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা প্রয়াত আরাফাত রহমান কোকো’র স্মৃতিচারণ করতে গিয়ে আরো বলেন – দেশের তরুণরা জাতে বিপথগামী না হয়, সেই লক্ষ্যে শুধু খেলাধুলা ছাড়া অন্য কোন কিছুতেই মাতামাতি করেন নাই, পক্ষান্তরে ফ্যাসিবাদীরা জিয়া পরিবারকে ধ্বংস/নিশ্চিহ্ন করার লক্ষ্যেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

 

উল্লেখ্য যে, আলোচনা সভা শেষে প্রয়াত আরাফাত রহমান কোকো, দেশ মাতা বেগম খালেদা জিয়া ,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে দেশের যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নিরীহ মানুষ প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত , দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়েছে ।

সানশাইন /শামি


প্রকাশিত: August 15, 2026 | সময়: 9:46 pm | Daily Sunshine