সর্বশেষ সংবাদ :

শহীদ আবরার ফাহাদের বাবাকে রাজশাহীতে শুভেচ্ছা

জিয়াউল কবীর স্বপন/ স্টাফ রিপোর্টার:

“আবরার ফাহাদ: আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের জন্য আতঙ্কের নাম।” বুয়েটের এই মেধাবী শহীদের গর্বিত পিতা জনাব বরকত উল্লাহ আজ (সোমবার) রাজশাহীতে এসেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে ১৯৮৭ সালে মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। তাঁকে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

 

আবরার ফাহাদ প্রতিবাদী দেশপ্রেমিক মেধাবী ছাত্র ছিলেন। তাঁর ফেসবুক পোস্টে তিনি মোংলা বন্দরের ভারতীয় ব্যবহার , ফেনী নদী থেকে পানি প্রত্যাহার এবং বাংলাদেশ থেকে এলপিজি আমদানি নিয়ে বুদ্ধিদীপ্ত আলোচনা করেছিলেন। দেশপ্রেমের এই অপরাধে ফ্যাসিবাদী আওয়ামী লীগের নিষিদ্ধ-ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগরা তাঁকে রাতভর অমানষিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে।

 

মহান আল্লাহ বুয়েটের আবরারের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুন– এমন দোয়া করেছেন রাবির শিক্ষক মাহফুজুর রহমান আকন্দ।

সানশাইন/রাজন


প্রকাশিত: February 4, 2025 | সময়: 7:58 am | Daily Sunshine