সর্বশেষ সংবাদ :

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু

পুঠিয়া  প্রতিনিধি:

সদ্য সৌদি প্রবাসী ও রাজশাহীর পুঠিয়া উপজেলার গন্ডগোলি ঢাকাপাড়ার হোসেন আলী গাজি মদিনা আল মনোয়ারা এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। আজ (১৬ জানুয়ারি) সকালে সৌদি মদিনা আল মনোয়ারা এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। প্রবাসী মৃত হোসেন আলী গাজী (৩৫) পুঠিয়া গন্ডোগালি ঢাকাপাড়া এলাকার আব্দুল হাকিম গাজীর ছেলে। তিনি একমাস ১৪দিন আগে শ্রমিক ভিসায় সৌদি আরবে কাজে যায়।

সৌদি প্রবাসী মিঠন জানান, আমার চাচা হোসেন গাজীসহ বাংলাদেশি প্রবাসী তিনজন মক্কা থেকে মাইক্রোবাসে করে মদিনায় যাচ্ছিলেন নবীজির রওজা শরীফ জিয়ারত করতে। সেখানে যাবার সময় একটি ট্রাক এসে মাইক্রোবাসে ধাক্কা দেয়। এ সময় আমার চাচাসহ ৩ জন মৃত্যুবরণ করেছেন। সৌদি পুলিশ এখন পর্যন্ত তারা আমাদেরকে লাশ দেখতে দেয়নি।

স্থানীয়রা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ১ মাস ১৪ দিন আগে সৌদি আরবে কাজে যায় তিনি। সৌদিতে শ্রমিকের কাজ করতেন। আজ বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তার মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসেন গাজীকে মৃত ঘোষণা করেছেন।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ,কে,এম নূর হোসেন নির্ঝর বলেন, সৌদির এম্বাসিতে আমার পরিচিত একজন স্যার আছে। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হোসেন গাজীর লাশ দেশে ফিরিয়ে আনতে সকল প্রকার সহযোগিতা করা হবে।

সানশাইন /রকি/শামি


প্রকাশিত: January 16, 2025 | সময়: 8:59 pm | Daily Sunshine

আরও খবর