সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নিরাপদ খাদ্য বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অষ্টম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক পারভেজ রায়হান।
‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’- প্রতিপাদ্যে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি বলেন, ‘এক সময় আমাদের সমস্যা ছিল অপুষ্টি, কিন্তু এখনকার সমস্যা হচ্ছে অতিপুষ্টি যা শরীরে খুব বড় ধরনের বিপদ ডেকে আনে। এর কারণে ধীরে ধীরে আমাদের শরীরের অরগানগুলো দুর্বল হয়ে যাচ্ছে। ফলে জটিল রোগ দেখা দিচ্ছে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন। জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান ও রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রকিবুল হাসান ইবনে রহমান। সেমিনারে সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, হোটেল-রেস্তোরাঁ মালিক এবং এনজিও প্রতিনিধিরা অংশ নেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫ | সময়: ৬:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ