, , ।
স্টাফ রিপোর্টার পুঠিয়াঃ
রাজশাহী জেলা জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ৫টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা আমির মাওলানা মনজুর রহমানের সভাপতিত্বে এবং পুঠিয়া উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য তাহের হুদা রন্জুর সঞ্চালনায় মিছিল উত্তর সমাবেশ সম্পুর্ণ হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
তিনি বলেন জুলাই আমাদের চেতনার একটি জাগ্রত অংশ এই চেতনাকে বাস্তবায়ন করার জন্য সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ভবিষ্যতে যেন আর কোন ফ্যাসিবাদ কায়েম না হয়, স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে এজন্য আমাদেররক সজাগ দৃষ্টি রাখতে হবে।
পুঠিয়া উপজেলা জামায়াতের আমির মনজুর রহমানের সভাপতিত্বে ও তাহের হুদা রন্জুর পরিচালনায় উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আহমদ উল্লাহ, অধ্যাপক মাওলানা মিনহাজুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আঃ রব এবং মাওলানা হাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা আমির সাইফুল ইসলাম এবং পুঠিয়া উপজেলা নায়েবে আমির মাওলানা শহীদুল ইসলাম ও মাওলানা ইউসুফ মির্জা প্রমুখ।
মেহেদী, শামি