জয়পুরহাটে সেরা কন্ঠ প্রতিযোগিতায় ১০ জন ফাইনাল রাউন্ডে

জয়পুরহাট প্রতিনিধি: এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই।’ – এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটে ‘তারুণ্যের উৎসব ২৫’ উদযাপন উপলক্ষে তৃণমূল পর্যায় হতে সেরা সংগীত প্রতিভা অন্বেষণে আয়োজিত ‘সেরা কন্ঠ’ প্রতিযোগিতায় ১০ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে উঠেছে।
গত ২০ জানুয়ারি থেকে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে আয়োজিত ‘তারুণ্যের উৎসব-২০২৫’ মঞ্চে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে- সেরা কণ্ঠশিল্পী নির্বাচনের জন্য দুটি বিভাগে (ক-বিভাগ: ০৮ হতে ১৮ বছর এবং খ-বিভাগ: ১৯ হতে ৫৯ বছর বয়স পর্যন্ত) ক বিভাগে ৫ জন ও খ বিভাগে ৫ জন করে মোট ১০ জন কণ্ঠশিল্পী নির্বাচন করা হয়েছে। এদের মধ্য থেকে দুই গ্রুপের সেরা কন্ঠশিল্পী নির্বাচন করা হবে। সে লক্ষ্যে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে এ সংগীত প্রতিযোগিতার ‘গ্র্যান্ড ফিনালে’।
দুপুর আড়াইটা হতে জয়পুরহাট সার্কিট হাউস মাঠে স্থাপিত তারুণ্যের উৎসব মঞ্চে এ সংগীত প্রতিযোগিতার গ্রান্ড ফিনালের বিচারক হিসেবে দেশের স্বনামধন্য জনপ্রিয় কন্ঠশিল্পী খুরশিদ আলম ও ফাহমিদা নবী উপস্থিত থাকবেন।


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫ | সময়: ৮:২১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর