বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের দ্বারা লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি রিভলভার এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
ঘটনা সূত্রে জানা যায়, ২০২৫ সালে ১১ জানুয়ারি রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার এসআই আজাহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানাধীন শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীর ঘাট এলাকায় পরিত্যাক্ত অবস্থায় একটি রিভলবার ও গুলি পড়ে আছে।
উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালায় এবং পরিত্যক্ত অবস্থায় রিভলভারসহ ৫০ রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ উদ্ধারকৃত রিভলভারটি পরীক্ষা করে দেখতে পায় এটি এক ব্যক্তিগত অস্ত্র। এটি রাজপাড়া থানার অস্ত্রাগারে অস্ত্রে মালিক জমা রেখেছিলেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা এটি অস্ত্রাগার থেকে লুট করে।