বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন। বুধবার বিকালে নিজ কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সার্বিক তথ্য প্রদানের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন। একই সঙ্গে তিনি রাণীনগর উপজেলার কৃষি ও কৃষকদের আরও সামনের দিকে এগিয়ে নিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।