বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: কৃষি সম্প্রসারণ অধিদফতর পবার আয়োজনে কুমড়াপুকুর গ্রামের বসত বাড়িতে সবজি ও বীজ আলু উৎপাদনকারী কৃষাণি দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পবার কুমড়াপুকুর গ্ৰামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামারবাড়ির মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, খামারবাড়ির প্রশাসন ও অর্থ উইং এর পরিচালক কৃষিবিদ ড. মো সাহিনুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের যুগ্ম সচিব দীপঙ্কর বিশ্বাস, খামারবাড়ির প্রশাসন ও অর্থ উইং এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মাহমুদুল ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদফতর রাজশাহীর উপপরিচালক কৃষিবিদ মোছা. উম্মে ছালমা, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন, বিএসসি কৃষি ক্যাডার এসোসিয়েশনের সদস্য সচিব কৃষিবিদ মো. রেজাউল ইসলাম মুকুল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসনিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তন্ময় কুমার সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার রায়হান উদ্দিন সহ উপজেলা সকল ব্লকের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ।