বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক :
সচিব থেকে পিওন পর্যন্ত সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জনান। তিনি জানান, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন। তবে হয়তো একটা স্ল্যাব করা হবে।
এর আগে ১২ ডিসেম্বর জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ‘মহার্ঘ ভাতা’ প্রণয়নে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি মহার্ঘ ভাতা-এর প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং কমিটি প্রয়োজনে এক/একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবেন।
সূত্র: ঢাকা পোস্ট
সানশাইন / শামি