সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ১১ দফা দাবিতে ইজিবাইক চালকদের স্মারকলিপি প্রদান

স্টাফ রির্পোটার: ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন জাতীয়তাবাদী ইজিবাইক শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দ। এই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। এসময় ন্যায্য দাবিগুলো না মানলে আগামী ৩০ নভেম্বর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করার কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দেন জাতীয়তাবাদী ইজিবাইক শ্রমিক দল রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দীন। তিনি বলেন,“বর্তমান জরিমানা ২৬০০ থেকে ৫০০০ টাকা-এটি চালকদের সাপ্তাহিক আয়ের চেয়েও বেশি। এটি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা দাবি করছি-ট্রাফিক ব্যবস্থাপনায় একীভূত নীতিমালা, নকশা অনুযায়ী গাড়ি উৎপাদন, টাইম ওভার মামলার পুনর্বিবেচনা এবং ভাড়ার তালিকা হালনাগাদের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হোক। আমাদের দাবি মানা না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।”


প্রকাশিত: November 21, 2025 | সময়: 4:40 am | সুমন শেখ