দুদক রাজশাহীর আলোচনা সভায় বিভাগীয় কমিশনার: দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক), রাজশাহীর উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
‘তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে আয়োজিত এ সভায় বিভাগীয় কমিশনার বলেন, ‘শুধু দুর্নীতির বিরোধীতাই আমরা বলি তা না, দুর্নীতিকে আমরা নির্মূল করতে চাই, প্রতিরোধ করতে চাই। আমরা যদি না করি তো করবে কারা? দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে।’
এ সময় ছাত্র-ছাত্রীদের সাথে সম্মিলিতভাবে দুর্নীতিবিরোধী স্লোগান দেন বিভাগীয় কমিশনার। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, ‘দুর্নীতির মূল কারণ হচ্ছে নৈতিকতাশূন্য কাজ, নৈতিকতাশূন্য বিবেক। শুধু দুর্নীতি দমন করলেই হবে না কারণ দমন করলে তার বীজ থেকে যাবে, তাই দুর্নীতি নির্মূল করতে হবে।’
রাজশাহী দুদকের পরিচালক কামরুল আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এহসানুল হুদা ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার।
অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।
এদিকে, রাজশাহীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
পবা উপজেলা: উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেন। অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম এন জহুরুল ইসলাম, খাদ্য কর্মকর্তা একেএম ফজলুল হক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন সমাজ থেকে দুর্নীতি নির্মূলে পারিবারিক শিক্ষা ও সচেতনতাকে গুরুত্বের সাথে দেখার জন্য সবাইকে আহ্বান জানান। এদিন দুর্নীতি বিরোধী শপথ কার্যক্রমও শুরু হয়।
গোদাগাড়ী: উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন, অফিসার ইনচার্জ মোঃ মোয়াজ্জেম হোসাইন, উদুপ্রক-এর সহ-সভাপতি মোঃ মাহফুজুল আলম, মোঃ আশরাফুজ্জামান, সদস্য মোঃ গোলাম জাকারিয়া, আলহাজ মাসুদুজজামান, মোঃ সাইফুল ইসলাম, মাহফুজা আখতার, হাসিনা ফেরদৌস। সভায় সভাপতিত্ব করেন উদুপ্রক-এর সভাপতি আলহাজ্ব সাবিয়ার রহমান, সভায় সমাজ থেকে দুর্নীতি নির্মূলে পারিবারিক শিক্ষা ও সচেতনতাকে গুরুত্বের সাথে দেখার জন্য বক্তারা সবাইকে আহ্বান জানান। এদিন দুর্নীতি বিরোধী শপথ কার্যক্রমও শুরু হয়। সভার সঞ্চালক ছিলেন এস এম তিতুমীর।
মান্দা: এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেরা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুলতান জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সুকুমার দাস প্রমুখ।
লালপুর: আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান, লালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রিতম কুমার হোড় প্রমুখ।
নওগাঁ: সোমবার সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সামনে ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাহফুজ ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার কুতুব উদ্দিন, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, দূর্নীতি দমন কমিশন-এর সহকারী পরিচালক আল মামুন এবং জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি ডাক্তার মাহবুব আলম সিদ্দিকী। মানববন্ধন ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মহাদেবপুর: মহাদেবপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা ও উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মো: ফরিদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুবেন চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: খুরশিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: ইব্রাহিম খান, সাংবাদিক লিয়াকত আলী বাবলু প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনের সামনের সড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনাসভা। “দুর্নীতির বিরুদ্ধে তারন্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতায়।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা প্রতিরোধ দুর্নীতি কমিটির(দুপ্রক)আয়োজনে দুপ্রক এর সভাপতি মাওঃ নুরুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। বিশেষ অতিথি বক্তব্য রাখেন নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক(আইসিটি) হুমায়ন কবীর আজম। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো, নাচোল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আশিষ কুমার চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক একরামুল হক, পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান মুসলেম উদ্দিন, মাওঃ সাইফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক, হুমায়ুন কবির আজম, নাচোল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।
কুড়িগ্রাম: এ উপলক্ষে একটি র‌্যালি জেলা প্রশাসনের অফিসের সামন থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক ও সচেতন নাগরিক কমিটি সনাকের সহযোগিতায় এ দিবসটি পালন করা হয়।অনুষ্ঠানে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো:মাহফুজুর রহমান,সিভিল সার্জন ডা.মঞ্জুর ই মোর্শেদ,জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.শহীদুল্লাহ লিংকন,রংপুর বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান ও বৈষ্যমবিরোধী আন্দোলনের ছাত্রনেতৃবৃন্দসহ প্রমুখ।
বাগমারা: বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মতিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মুকতাদির আহম্মদ। এ সময় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন বাগমারা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, সাদিকুল ইসলাম সাফি, সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রমজান আলী, আসাদুজ্জামান, আকবর আলী, রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন, প্রধান শিক্ষিকা নাজমা খাতুন প্রমুখ। এর আগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দেয়া হয়। পরে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
পত্নীতলা: দূর্নীতি প্রতিরোধ কমিটির আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন। জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির রঞ্জু রানী মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লাহ্, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল-মামুন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, সহ-সভাপতি স্বদেশ কুুমার মন্ডল, তছলিম উদ্দীন মিঞা সহ অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমূখ।
পোরশা: উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করেন পোরশার নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অসুষ্ঠিত সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সভাপতিত্বও করেন তিনি।
এসময় নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান পারিবারিক ও প্রতিষ্ঠানিক ভাবে ছোট থেকে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া ও দুর্নীতিকে না বলতে শেখানোর কথা তুলে ধরেন। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনা(ভূমি) নাবিলা ফেরদৌস, প্রাণি সম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, এলজিইডি প্রকৌশলী নুরুল আফসার সুলতানুল ইমাম, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, সদস্য সচিব মোশারফ হোসেন জুয়েল, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারী ও বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সংগঠনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখ
বাগাতিপাড়া: উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি বিরোধী সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহ-সভাপতি মাহাবুব হোসেন’র সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু’র স্বাগত বক্তব্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নজরুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও উপজেলা বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুঠিয়া: অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তারের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নুর হোসেন নির্ঝর। বিশেষ অতিথি ছিলেন, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিতা সেন, পুঠিয়া স্কাউট দলের সাধারণ সম্পাদক মকছেদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর: উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আঃ বারি, প্রসাদপুর কামিল মাদ্রাসা অধক্ষ আঃ হাই সিদ্দিকি, রহনপুর মহিলা কলেজর অধ্যক্ষ আজিজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪ | সময়: ৬:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ