, , ।
নুরুজ্জামান, বাঘা :
রাজশাহীর বাঘায় দুই দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ১০ম জাতীয় অলিম্পিয়াড মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৩ এপ্রিল) দুপুরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
রবিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে মেলা উদ্বোধন শেষে নির্বাহী অফিসার জরুরী সভায় জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং-এ চলে যান। এরপর নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাবিহা সুলতানা ডলির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, শিক্ষা অফিসার মামুনুর রহমান, বাঘা প্রেস কাবের আহবায়ক আব্দুল লতিফ মিয়া প্রমুখ।
আয়োজিত মেলায় উপজেলা সাবিহা সুলতানা ডলি বলেন ,সুখি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বি-নির্মানে উন্নত এবং স্মার্ট শিক্ষার কোন বিকল্প নাই। বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। কোনকিছু সৃষ্টি করতে হলে আলাদা ভাবে চিন্তা করতে হবে।“নিউটন’’ এর নাম সকলের জানা। কারণ তিনি সাধারণ মানুষ ছিলেন না ! আমি চাই আমাদের প্রত্যেক শিক্ষার্থী নিউটন হয়ে গড়ে উঠুক এবং তারা তাদের উদ্ভাবনী মেধা দিয়ে দেশ ও জাতির উদ্দেশ্যে প্রযুক্তি নির্ভর নতুন কিছু আবিস্কার করুক।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা-সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী বৃন্দ এবং অত্র এলাকার সর্বস্তরের মানুষ।
মেলায় ঘুরতে আসা শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, তথ্য প্রযুক্তির এই যুগে এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে আগ্রহী নয়। এ দিক থেকে এ মেলাটি করার মাধ্যমে একদিকে যেমন বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে অপর দিকে মেলার স্টলে অনেক কিছু উপকরণ দেখে উদ্ভাবনী মেধা তৈরিতেও আকৃষ্ট হচ্ছে শিক্ষার্থী-সহ মেলায় ঘুরতে আসা সকল পর্যায়ের মানুষ।
সব শেষে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নিজে মেলা পরিদর্শণ শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ উপজেলার সকল দপ্তরের অফিসার বৃন্দ।
নুরুজ্জামান /শামি