বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লিয়াকত আলী বাবলু:
মহাদেবপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে ২শ ১০ জন গণনাকারীর বিপরীতে ৯শ ৪৭ জন এবং ৪১ জন সুপারভাইজার এর বিপরীতে ১শ ৬৬ জন প্রার্থী দরখাস্ত করেছেন ।
জানা গেছে, অর্থনৈতিক শুমারি ২০২৪ সঠিক ভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহাদেবপুর উপজেলা শুমারি স্থায়ী কমিটির ১৮ নভেম্বর বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন কক্ষে এক সভায় নতুন করে গণনাকারী ও সুপারভাইজার নিয়োগের সিদ্ধান্ত নেয়।
এতে গত ১৯ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও অর্থনৈতিক শুমারি ২০২৪ এর গণনাকারী এবং সুপারভাইজার নির্বাচন কমিটির সভাপতি মোঃ আরিফুজ্জামান এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে মহাদেবপুর সদর ইউনিয়নে- ৬ জন সুপারভাইজারের বিপরীতে ৩১ জন, ৩৩ জন গণাকারীর বিপরীতে ১শ ৫৪ জন, হাতুড়ি ইউনিয়নে ৪ জন সুপারভাইজার এর বিপরীতে ১১ জন, ২২ জন গণনাকারীর বিপরিতে ৯১ জন , খাজুর ইউনিয়নে ৬ জন সুপারভাইজার এর বিপরীতে ২৫ জন, ২৮ জন গণনাকারীর বিপরীতে ৯৯ জন, চান্দাস ইউনিয়নে ২ জন সুপারভাইজার এর বিপরীতে ১০ জন, ১২ জন গণনাকারীর বিপরীতে ৮৪ জন, রাইগা ইউনিয়নে ৫ জন সুপারভাইজার এর বিপরীতে ২২ জন, ২৬ জন গণনাকারীর বিপরীতে ৯২ জন, এনায়েতপুর ইউনিয়নে ৪ জন সুপারভাইজার এর বিপরীতে ১৪ জন, ১৯ জন গণনাকারীর বিপরীতে ৮৯ জন, সফাপুর ইউনিয়নে ৩ জন সুপারভাইজার এর বিপরীতে১৪ জন, ১৪ জন গণনাকারীর বিপরীতে ৬৩ জন, উত্তর গ্রাম ইউনিয়নে ৪ জন সুপারভাইজার এর বিপরীতে ১২ জন ,২১ জন গননাকরীর বিপরীতে ১শ২১ জন, চেরাগপুর ইউনিয়নে ৩ জন সুপারভাইজার এর বিপরীতে ১১ জন, ১৩ জন গণনাকারীর বিপরীতে ৯০ জন এবং ভীমপুর ইউনিয়নে ৪ জন সুপারভাইজার এর বিপরীতে ১৬ জন, ২২ জন গণনাকারীর বিপরীতে ৬৪ জন প্রার্থী দরখাস্ত করেছেন। ২৪ নভেম্বর অফিস চলাকালীন সময়ে দরখাস্তের শেষ দিন হওয়ায় এবং ২৫ নভেম্বর সোমবার সকাল ৯ টায় নির্বাচনী পরীক্ষা থাকার ফলে ,প্রার্থী ,তাদের অভিভাবক এবং তদবির কারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য যে, দরখাস্ত সঠিক সময়ে নেওয়া শেষ হলেও এডমিট কার্ড সরবরাহ করতে রাত আটটা পার হয়ে যায় সংশ্লিষ্ট অফিসের কর্মচারীদের।
একটি সূত্র জানায়, প্রার্থীর সংখ্যা অত্যন্ত বেশি হওয়ায় উপজেলার ১০ টি ইউনিয়নের প্রার্থীদের সুবিধার লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরেই ৫ টি স্থানে তাদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তাৎক্ষণিক ফলাফল ঘোষণা করা হবে।