, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জিয়া মঞ্চ, রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এডভোকেট সৈয়দ শাহীন শওকত। সম্মেলনের উদ্বোধন করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্লাহ ইকবাল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, বন শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ (সুইট) জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোছাঃ সেলিনা সুলতানা নীশিতা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোঃ মামুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নাটোরের প্রশাসক ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ রহিম নেওয়াজ, জেলা পরিষদ জয়পুরহাটের প্রধান প্রশাসক ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলামছর জাকারিয়া, এবং নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মামুনুর রহমান রিপন।
সম্মেলনে সাংগঠনিক বক্তা হিসেবে বক্তব্য দেবেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন। সভাপতিত্ব করবেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের টিম প্রধান আব্দুল মতিন। সম্মেলন পরিচালনা করবেন জিয়া মঞ্চ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আসিকুল ইসলাম (ডলার)।
আয়োজকরা জানান, সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে জিয়া মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে।