, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হার পাওয়ার প্রকল্পের নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ল্যাপটপ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।
এসময় ছিলেন উপজেলা তথ্য ও প্রযুক্তি বিভাগের এ্যাসিসটেন্ট প্রোগ্রামার জাহিদুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার আশরাফুল ইসলাম, কো-অর্ডিনেটর এস.এ আসলামসহ অন্যরা।
তথ্য ও প্রযুক্তি বিভাগের হার পাওয়ার প্রকল্পের প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ২ য় পর্যায়ে নারী ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও রাইজ গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষন গ্রহণ করা ৮০ জন প্রশিক্ষণার্থীর মাঝে লাপটপ প্রদান করা হয়।