গোয়েন্দা পুলিশের অভিযানে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: রঞ্জু হক (৪০) ও হাফিজুর রহমান (৩২)। রঞ্জু রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ফেরতা পাড়ার মৃতহ সামসুল হকের ছেলে ও হাফিজুর রহমান দামকুড়া থানার গোবিন্দপুর শিতলাই গ্রামের হেল্লাল শেখের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, ৭ অক্টোবর রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার ফেরতা পাড়া এলাকায় একটি লিচু বাগানে গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সাড়ে ৮ টায় থানার কাশিয়াডাঙ্গা থানার ফেরতা পাড়া এলাকার একটি লিচু বাগানে অভিযান পরিচালনা করে আসামি রঞ্জু ও হাফিজুরকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪ | সময়: ৬:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ