বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টের সোমবার বেলা ১০টায় উপজেলা প্রসাশনের আয়োজনে প্রসাশন হল রুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আতিয়া খাতুন, থানার অফিসার ইনচার্জ মাহাবুব রহমান, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, ৮টি ইউনিয়নের চেয়ারম্যান।
সভায় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা উত্থাপন হয় দাউদপুর মাদ্রাসায় ভূয়া স্বাক্ষর করে নিয়োগ, প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা বসানোর দাবি জানান হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে। তাছাড়া মাদকের বিরুদ্ধে আরো কঠোর হতে হবে পুলিশ প্রসাশনকে। বিভিন্ন আলোচনা হয়। এসময় উপজেলার আইন শৃঙ্খলার কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।