সর্বশেষ সংবাদ :

বাঘায় ছাত্রলীগ নেতার ইফতার ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার তেঁথুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম টগর, আড়ানী পৌর আ’লীগের সাবেক সভাপতি শহিদুজ্জামান সাইদ, বাঘা পৌর সভার প্যানেল মেয়ার শাহিনুর রহমান পিন্টু, বিশিষ্ট সমাজ সেবক কেতাব আলী, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, শিক্ষক নবাব উদ্দিন, রইমুদ্দিন প্রমুখ।

আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে নাজমুল হোসেন বলেন, ইবাদত ও সীয়াম সাধনের মাস পবিত্র মাহে রমজান। এ মাসে পবিত্র কোরান শরিফ নাজিল হয়েছিল। আমরা ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সকল মানুষের সাথে সেতু বন্ধন সৃষ্টি করতে চাই। তিনি বাংলাদেশের অহংকার ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও চারঘাট-বাঘার উন্নয়নের রুপকার মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।


প্রকাশিত: April 25, 2022 | সময়: 9:49 pm | Daily Sunshine