বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লখনৌতে একটি ৩ তলা ভবন ধসে ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ২৮ জন।
গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছেন, ৩ তলা সেই ভবনে গোডাউন এবং মোটর ওয়ার্কশপ ছিল। দুর্ঘটনা স্থলে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থা বাহিনী (এসডিআরএফ)। ধ্বংসস্তূপের নিচে কেউ যেন আটকে না থাকে সেই দিকে নিজর রাখছেন উদ্ধারকারী দল।
পুলিশ আরও জানিয়েছে, ভবনটি প্রায় ৪ বছর আগে নির্মাণ করা হয়েছে। দুর্ঘটনার সময়ও নির্মাণ কাজ চলছিল। শনিবার স্থানীয় সময় বিকাল স্থানীয় সময় ৪টা ৪৫ মিনিটে ভবনটি ধসে পড়ে, তখন এর নিচতলায় অনেকে কাজ করছিলেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।