সর্বশেষ সংবাদ :

বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সেনারা গত ৬ আগস্ট হঠাৎ করেই ঢুকে আসে দখলে নিয়ে নেয়। পশ্চিমা ও ন্যাটো জোটের সহযোগিতায় ইউক্রেন সীমান্ত অঞ্চলে ঢুকে যে সকল হামলা করেছে, এতে বিশ্বকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন রাশিয়ার পার্লামেন্টের এমপি মিখাইল শেরেমেত।

 

রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ বার্তা শেরেমেতের উদ্ধৃতি দিয়ে বলেছে, বেসামরিক অবকাঠামোর ওপর পশ্চিমা সামরিক সাজসরঞ্জাম, পশ্চিমা গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র হামলা হওয়া ও রাশিয়ার হামলায় বিদেশিদের অংশ গ্রহণের অকাট্য প্রমাণ দেখে কেউ এই সিদ্ধান্তেই পৌঁছাতে পারে যে, বিশ্ব তৃতীয় যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

 

 

গত ৬ আগস্ট ইউক্রেনের সেনারা কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে।
এরপর গত ১৫ আগস্ট ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জানান, রাশিয়ার কুরস্ক অঞ্চলে তারা একটি সামরিক কমান্ড সেন্টার স্থাপন করেছেন।

 

 

রাশিয়ার পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির সদস্য শেরেমেত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথার প্রতিধ্বনি করে বলেছেন, ন্যাটো দেশ গুলো ইউক্রেনের এই আগ্রাসন পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছে। তবে ওয়াশিংটন এমন অভিযোগ অস্বীকার করেছে।

 

 

গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেশটির শীর্ষ সামরিক কমান্ডার বলেন, কুর্স্কে তারা একটি সামরিক কমান্ড সেন্টার স্থাপন করেছেন। আমাদের সেনারা এখনো অগ্রসর হয়ে চলেছে।

সানশাইন/ আর এক্স


প্রকাশিত: August 17, 2024 | সময়: 2:03 pm | Daily Sunshine