সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে বিভিন্ন আপরাধে গ্রেফতার ৩৭

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুলিশ গত ২৪ ঘণ্টায় মাদক বিরোধী অভিযানে চালিয়ে ৩৭ জনকে আটক করেছে। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগর এলাকায় পুলিশ বিভিন্ন অপরাধে মোট ৩৭ জনকে গ্রেফতার করেন।  যার মধ্যে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১২ জন, রাজপাড়া থানা পুলিশ ২ জন, চন্দ্রিমা থানা পুলিশ ২ জন, মতিহার থানা পুলিশ ২ জন, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ৪ জন, কর্ণহার থানা পুলিশ ১ জন, দামকুড়া থানা পুলিশ ২ জন এবং মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ১২ জনকে গ্রেফতার করেছে।

এদের মধ্যে ৩ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। এছাড়া পুলিশি অভিযানের সময় অন্যান্য অপরাধে ৩৩ জনকে গ্রেফতার  করেছেন। এবং ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও আরও জানান তিনি।


প্রকাশিত: July 25, 2024 | সময়: 4:59 pm | Daily Sunshine