সর্বশেষ সংবাদ :

নগরীতে এসিডির আয়োজনে শিশুদের অংশীদারিত্ব বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শিশুদের সাথে সিদ্ধান্তগ্রহণকারীদের অংশীদারিত্বে রূপান্তরমূলক পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর এক অভিযাত কমিউনিটি সেন্টারে অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, স্থানীয় নেতা, অভিভাবক, ধর্মীয় নেতা ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শিশুদের মতামত ও অভিজ্ঞতাকে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার উপায়, নিরাপদ ও শিশুকেন্দ্রিক কাাঠামো গড়ে তোলার কৌশল এবং প্রাপ্তবয়স্ক-শিশু অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী কর্মশালায় শিশু ও যুবকদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য সহসাথীদের শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে শিশুদের অংশগ্রহণে চিলড্রেন নো বেটার- মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন এর আওতায় কর্ম গবেষণা শিশুদের অংশগ্রহণ নিয়ে কার্যক্রম পরিচালিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্র্ােপলিন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন, সমাজসেবা কর্মকর্তা ড. হামিদুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানিক, অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি প্রমূখ বক্তব্য রাখেন। পাশাপাশি অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় কর্মশালার বিভিন্ন সেসন পরিচালনা করা হয়। কর্মশালা পরিচালনা করেন এসিডি প্রজেক্ট কোঅর্ডিনেটর সুব্রত কুমার পাল, আলী আহমেদ, আহসান উল্লঅহস সরকার রিপন।


প্রকাশিত: September 11, 2025 | সময়: 5:36 am | সুমন শেখ

আরও খবর