সর্বশেষ সংবাদ :

সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসি ও রোনালদো: জমজমাট লড়াই চলছেই

স্পোর্টস ডেস্ক: ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো– দুজনেই এখনো মাঠ কাঁপাচ্ছেন, আর তাদের মধ্যকার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে।
সাম্প্রতিক ম্যাচে সৌদি প্রো লিগে আল-রিয়াদের বিপক্ষে জোড়া গোল করে রোনালদো নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন ৯৩৩-তে। অন্যদিকে, কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে ইন্টার মায়ামির হয়ে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে জোড়া গোল করে মেসির মোট গোল হয়েছে ৮৫৭। পরিসংখ্যানে মুখোমুখি: ক্রিস্টিয়ানো রোনালদো: ৯৩৩ গোল (১,২৭২ ম্যাচে) ও লিওনেল মেসি: ৮৫৭ গোল (১,০৯২ ম্যাচে), রোনালদো বয়সে কিছুটা বড়-৪০ পেরিয়েও দুর্দান্ত খেলছেন, এবং তার লক্ষ্য ১ হাজার গোল ছোঁয়া। মেসি বর্তমানে ৩৭ বছর বয়সে, তাই সময়ের হিসেবে কিছুটা এগিয়ে আছেন তিনি। দুজনই তাদের ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে গোলের পর গোল করে গেছেন, এবং এই প্রতিযোগিতা এখনো শেষ হয়নি।
সর্বকালের সেরা পাঁচ গোলদাতা: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) ৯৩৩ গোল, লিওনেল মেসি (আর্জেন্টিনা) ৮৫৭ গোল, জোসেফ বিকান (অস্ট্রিয়া) ৮০৫ গোল, রোমারিও (ব্রাজিল) ৭৭২ গোল ও পেলে (ব্রাজিল) ৭৫৭ গোল। রোনালদো ও মেসি ইতিমধ্যেই সব পুরনো রেকর্ড ভেঙে ফেলেছেন। ১৯৩০-৫০-এর দশকে খেলা জোসেফ বিকান ছিলেন এতদিনের রেকর্ডধারী, এখন সে জায়গায় রোনালদো এবং মেসি একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন।
এখনো নিশ্চিত করে বলা কঠিন, কে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি গোল করে ফুটবল ইতিহাসে নিজের নাম লেখাবেন সবার ওপরে। তবে এটুকু নিশ্চিত, এই যুগসেরা দুই কিংবদন্তির এমন অসাধারণ প্রতিযোগিতা আর সহজে দেখা যাবে না।
অভিষেক শর্মার দানবীয় ব্যাটিংয়ে
২৪৫ টপকে অবিশ্বাস্য জয় হায়দরাবাদের
স্পোর্টস ডেস্ক: ৪০ বলে সেঞ্চুরি, ৫৫ বলে ১৪১! আইপিএলে অভিষেক শর্মার দানবীয় ব্যাটিংয়ে পাঞ্জাব কিংসের ২৪৫ রানের পুঁজিও রীতিমত মামুলি ঠেকলো। এত বড় সংগ্রহ তাড়া করে ৯ বল হাতে রেখেই ৮ উইকেটের অবিশ্বাস্য এক জয় তুলে নিলো সানরাইজার্স হায়দরাবাদ।
২৪৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করে হায়দরাবাদ। অভিষেক শর্মা আর ট্রাভিস হেড ১২.২ ওভারের উদ্বোধনী জুটিতে তুলে দেন ১৭২ রান। হেড ৩৭ বলে ৬৬ করে আউট হন। তবে সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি অভিষেক এবং সেটাও মাত্র ৪০ বলে। শেষ পর্যন্ত ৫৫ বলে ১৪ চার আর ১০ ছক্কায় ১৪১ রানের টর্নেডো ইনিংস খেলে ফেরেন অভিষেক। ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন হেনরিখ ক্লাসেন।
এর আগে বেদম মার খেলেন মোহাম্মদ শামি। অভিজ্ঞ এ পেসারের করা ইনিংসের শেষ ওভারে এলো ২৭ রান। এর মধ্যে শেষ চার বলে চারটি ছক্কা হাঁকান মার্কাস স্টয়নিস। সবমিলিয়ে ৬ উইকেটে ২৪৫ রানের বড় পুঁজি দাঁড় করায় পাঞ্জাব কিংস। হায়দরাবাদের মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল পাঞ্জাব। ৬ ওভারের পাওয়ার প্লেতে ১ উইকেটে তারা তোলে ৮৯ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান প্রিয়ানশ আরিয়া ১৩ বলে ৩৬ আর প্রভসিমরান সিং ২৩ বলে তোলেন ৪২ রান।
এরপর তাণ্ডবলীলা চালান শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব অধিনায়ক ৩৬ বলে খেলেন ৮২ রানের বিধ্বংসী ইনিংস, যে ইনিংসে ৬টি করে চার-ছক্কা হাঁকান তিনি। মাঝে নেহাল ওয়াধেরা ২২ বলে ২৭ আর শেষদিকে মার্কাস স্টয়নিস ১১ বলে ১ চার আর ৪ ছক্কায় করেন অপরাজিত ৩৪ রান। শামি ৪ ওভারে ৭৫ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। আইপিএলের ইতিহাসে কোনো বোলারের দ্বিতীয় খরুচে বোলিংয়ের রেকর্ড এটি।


প্রকাশিত: April 14, 2025 | সময়: 3:50 am | সুমন শেখ