সর্বশেষ সংবাদ :

কামারুজ্জামানের সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ রেলমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তবন্ধু, জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এর সমাধীস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি।
শনিবার এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আকতার আলী প্রমুখ।


প্রকাশিত: May 12, 2024 | সময়: 5:31 am | সুমন শেখ

আরও খবর