সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে বিষের বড়ি খেয়ে একব্যক্তির আত্মহত্যা

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে গ্যাস ট্যাবলেট খেয়ে কামরুজ্জামান শেখ (৩৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। বুধবার সকালে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামরুজ্জামান ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে পেশায় ট্রাক ড্রাইভার বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে পারিবারিক অশান্তিতে ছিলেন কামরুজ্জামান শেখ। একাধিকবার শালিস-বৈঠক করেও পরিবারে সুখ-শান্তি ফিরে না আসায় মঙ্গলবার দিবাগত রাতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে কামরুজ্জামান। বুধবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ঈশ্বরদী থানা পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় ইউডি মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।


প্রকাশিত: October 26, 2023 | সময়: 6:52 am | সুমন শেখ