সর্বশেষ সংবাদ :

রাণীনগরে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ইউনিয়ন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার পৃথক এলাকা থেকে থানাপুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত সখিন উদ্দিনের ছেলে বাহার উদ্দিন (৩৮) ও দামুয়া মৃধাপাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে বাবুল হোসেন (৪০)। তাদের দুজনের মধ্যে বাহার একডালা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বাবুল একডালা ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।
রাণীনগর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন বসুনিয়া বলেন, সোমবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতা বাহার ও বাবুলকে গ্রেফতার করেছে। তারা দুজনই উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলার তদন্তপ্রাপ্ত আসামি। মঙ্গলবার দিন তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: February 26, 2025 | সময়: 7:11 am | সুমন শেখ