সর্বশেষ সংবাদ :

সাপাহারে ছিনতাইকারীর লাঠির আঘাতে জামায়াত নেতা খুন

সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ছিনতাইকারীর লাঠির আঘাতে আহত জামায়াতে ইসলামী বাংলাদেশ’ সাপাহার উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল ও আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল্লাহ্াহিল কাফি’র মৃত্যু হয়েছে।

 

শুক্রবার রাতে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে শনিবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় কাফি’র মৃত্যু হয়। মৃত জামায়াত নেতা কাফি সাপাহার উপজেলার কাওয়াভাসা গ্রামের মাও: আব্দুর রহিমের ছেলে। তিনি দির্ঘদিন ধরে সাপাহার উপজেলা সদরে অবস্থিত আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

 

ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার (৩০আগস্ট) রাত ১০টার দিকে জামায়াত নেতা আব্দুল্লাহ হিল কাফি ও আহমাদুল্লাহ নামের তার এক সাথী দু’জনে উপজেলার আশড়ন্দবাজার এলাকা হতে দলীয় প্রোগ্রাম শেষ করে মোটরসাইকেলে করে সাপাহারে ফিরছিলেন। রাস্তায় তারা সাপাহার সদরের অদুরে সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রীজ এলাকায় পৌঁছলে একদল ছিনতাইকারী রাস্তায় রশি দিয়ে তাদের পথ রোধ করে। ছিনতাইকারীরা তাদের দু’জনকে মোটরসাইকেল হতে নামিয়ে পাশে আমবাগানে নিয়ে যায়। সেখানে তাদের মাথায় আঘাত করে আহত করেন। পরে তাদের নিকট থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মোটরসাইকেলটি কেড়ে নেয়ার চেষ্টা করে। এসময় তাদের আত্মচিৎকারে লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।

 

এসময় ছিনতাইকারীর লাঠির আঘাতে চালক আহমাদুল্লাহর মাথায় হেলমেট থাকায় তিনি বেঁচে গেলেও জামায়াত নেতা আব্দুল্লাহহিল কাফির মাথা ফেটে যায়। লোকজন তড়িঘড়ি করে রাতেই তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার আবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাহালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধী অবস্থায় শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেবনাথ এর সাথে কথা হলে তিনি জানান যে, এবিষয়ে সাপাহার থানায় একটি খুন সহ ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: September 1, 2024 | সময়: 5:58 am | সুমন শেখ