, , ।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সময় রাসিক প্রশাসক মহোদয় পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দুর্গাপূজা চলাকালে নগরীর পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
সভা মঞ্চে উপবিষ্ট ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও সচিব সোহেল রানা। সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।
সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, পূজামণ্ডপ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।